
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জুলাই-গণঅভ্যুত্থানের পর জাতীয় ঐকমত্যের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও জনগণের প্রত্যাশা পূরণে জুলাই জাতীয় সনদ এখনো আইনগত ভিত্তি পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, এই সনদের আইনগত বৈধতা না দিলে অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। তাই জুলাই জাতীয় সনদের জন্য সংবিধান আদেশ জারি করা এবং নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়ন করতে হবে। পতিত স্বৈরাচার সরকার সময় গুম-খুন, দমন-পীড়ন এবং প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করেছে। এজন্য আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করতে হবে ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, অর্থ সম্পাদক হাফেজ ক্বারী রশিদ আহমদ, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান চাঁদপুরী, শহর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুস সুবহান, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসান, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হামিম, আমেলার সদস্য হাফেজ শরিফুল ইসলাম প্রমুখ।


