২৬ ফেব্রুয়ারি চাঁদপুর প্রেস ক্লাব আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা 

চাঁদপুর:  মহান ভাষার মাস উপলক্ষ্যে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. বৃহস্পতিবার সকাল ১০ টায়  প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে। 
প্রতিযোগিতার বিষয় : ১. শুদ্ধ বর্ণমালায় সুন্দর হাতের লেখা :  ‘ক’ গ্রুপের শিশুদের জন্য বর্ণমালা লিখবে। ‘খ’ গ্রুপের শিক্ষার্থীদের জন্য  “প্রিয় মাতৃভাষা বাংলা” এর উপর টিকা লিখতে হবে)
 ‘ক’ বিভাগ :  শিশু শ্রেণি থেকে  ৩য় শ্রেণি (বর্ণমালা লিখন )  ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (৩০ শব্দের মধ্যে টিকা লিখন)
২.  চিত্রাঙ্কন :   ‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে  ৩য় শ্রেণি (জাতীয় পতাকা), ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (শহীদ মিনার) ‘গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (ভাষার মাস)
৩. আবৃত্তি প্রতিযোগিতা :  ‘ক’ বিভাগ:  শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (একুশের উপর যে কোন ছড়া)
      ‘খ’ বিভাগা: চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (কবিতার নাম: একুশের কবিতা, কবি: আল মাহমুদ ),  ‘গ’ বিভাগ: ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (বিদ্রোহী কবিতার অংশ বিশেষ )
চাঁদপুর প্রেস ক্লাবের এ সুন্দর আয়োজনে আপনার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য অনুরোধ রইলো।
সার্বিক ব্যবস্থাপনায় : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী, মোবাইল নম্বর : ০১৭১১-০১৩৪৪৪
 সাধারণ সম্পাদক এম এ লতিফ মোবাইল নম্বর : ০১৭১২-২০৮৮৭১।
এ বিষয়ে সার্বিক যোগাযোগ : জনাব এম আর ইসলাম বাবু, আহবায়ক, মোবাইল নম্বর ০১৯৮১২৪০৪০৮,  প্রতিযোগিতা উপ-কমিটি।

ফোকাস মোহনা.কম