চাঁদপুর: আগামী ১৭জানুয়ারী চাঁদপুর প্রেস ক্লাবের ২০২৬ সালের নবাগত কার্যকরী কমিটির অভিষেক ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
এদিন বিকেল সাড়ে ৩টায় প্রেস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই বর্ণিল এ আয়োজন। অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ , পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেস ক্লাবের নবাগত সভাপতি সোহেল রুশদী। অনুষ্ঠান পরিচালনা করবেন প্রেস ক্লাবের নবাগত সাধারণ সম্পাদক এম এ লতিফ।
ফম/এমএমএ/


