হিন্দু সম্প্রদায়ের লোকেরা নৌকার ভোটার এই কথাটা মিথ্যা প্রমাণিত হয়েছে

মতলব উত্তরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিমিয় অনুষ্ঠানে আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন এমপি

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুধু নৌকার ভোটার, এই কথাটা মিথ্যা প্রমানিত হয়েছে এবারের নির্বাচনে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হিন্দু সমপ্রদায়ের প্রতিটি ভোটর ধানের শীষে ভোট দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে মতলব উত্তর উপজেলার লুধুয়ায় হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ড. জালাল উদ্দিন আরও বলেন, হিন্দুরা শুধু একটা প্রতীকই চিনে না। তারা তাদের প্রয়োজনে দেশের প্রয়োজনে ধানের শীষ প্রতীকও চিনে। তাই তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারা তাদের অস্তিত্ব রক্ষা করেছেন এবং নিরাপদে বসবাস করার পথ খুলেছেন। তাই আমি কথা দিচ্ছি হিন্দুদের যেকোন বিষয়ে আমি পাশে থাকবো এবং মুসলমানদের মতই হিন্দুরাও নিরাপদে থাকবেন। মন্দির ও হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো উন্নয়ন হবে। পুরোহিতরাও সম্মানি ভাতা পাবেন।

হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম গোস্বামীর সভাপতিত্বে ও উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, হিন্দু বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু রাধেশ্যাম সাহা চান্দু, প্রবীন শিক্ষক রাধেশ্যাম রায়, ক্ষিতিশ বাবু, সুমন প্রমুখ।

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সহ-সভাপতি এসএম জাহঙ্গীর আলম, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু সহ স্থানীয় নেতারা।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম