হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে। হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো. আবু ছাইদের নেতৃত্বে বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এ শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।
এসময় প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং আগামি দিনে প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন, সাংসদ ইঞ্জি. মমিনুল হক। তিনি বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠানটি টোরাগড় গ্রামে অবস্থিত হলেও সরকারি নিয়মানুযায়ী এই এলাকার অধিকাংশ শিক্ষার্থী ভর্তি বঞ্চিত।
তিনি বলেন, আগামি দিনে এই এলাকার (টোরাগড় গ্রাম) শিক্ষার্থীরা যেন অধিকহারে ভর্তির সুযোগ পায়, তার জন্য যা যা করণীয়, আপনি (অধ্যক্ষ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আমার সার্বিক সহযোগিতা অব্যাহৃত থাকবে। এছাড়া প্রতিষ্ঠানের আরো যেসব করণীয় রয়েছে, তা বাস্তবায়নে আমি কাজ করবো।
এসময় সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর আলম, শাহজাহান মুন্সী’সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


