হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত প্রয়াত নেতাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া এবং রোজাদারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নব নির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হকের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইফতার দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। আমরা এ মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজ বিনির্মানে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যাবো এমনটাই প্রত্যাশা করি। আমার সাথে রাজনীতি করতে গিয়ে যারা প্রয়াত হয়েছে তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের রুহের মাগফেরাত কামনা করছি।
প্রধান অতিথি বলেন, হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত উপজেলা। এ জন্য সকলের সহযোগিতা চাই।
উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যক্ষ ড. মো আলমগীর কবির পাটোয়ারী, আলী আকবার শেখ, সেলিম চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যাহ পাটওয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোশারফ হোসেন স্বপন, আকতার হোসেন দুলাল, আনোয়ার হোসেন নোমান, মো. হেলালউদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা, সদস্য মিজানুর রহমান লিটন, পৌর বিএনপির আহবায়ক আবুল খায়ের মজুমদার, যুগ্ম আহবায়ক নুরুন্নবী সম্রাট, হেলালউদ্দিন মজুমদার, শাহাবউদ্দিন শাহীন মজুমদার, এড. ওমর ফারুক টিটু, খালেদ মাহমুদ মিঠু মুন্সি, এমরান হোসেন, হুমায়ুন কবির স্বপন, কবির হোসেন মুন্সি, এমরান হোসেন তালুকদার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সি. যুগ্ম আহবায়ক শুক্কুর আলম শুকু, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী, সাহিদুল ইসলাম সাহেদ, সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেলাল, পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল ইসলাম রাসেল, সি. যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির, রোমান গাজী, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সম্মানিত সদস্য ইব্রাহিম খলিল স্বপন, ৪নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম মজুমদার, ১০নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক সেলিম মিয়া, উপজেলা সেচ্ছাসেবক দলের সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য ফাইয়াজ আহমেদ মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ফয়সাল হোসেন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ইউসুফ পাটোয়ারী, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর শ্রমিক দলের আহবায়ক রাশেদ আলম হীরা, সদস্য সচিব সোহেল রানা’সহ উপজেলা, পৌর ও সকল ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় ওলামা দলের সাবেক সদস্য সচিব, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম।
মোনাজাতে দেশ ও জাতীর কল্যাণ কামনা, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিএনপির প্রয়াত নেতা কর্মী ও সমর্থকসহ সকলের জন্য বিশেষ দোয়া করা হয়।
ফম/এমএমএ/


