হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের পক্ষ থেকে নব-নির্বাচিত সাংসদ ইঞ্জি. মমিনুল হক’কে শুভেচ্ছা

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়েছে। হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের পক্ষ থেকে অধ্যক্ষ মো. মোশররফ হোসেনের নেতৃত্বে বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে এ শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।

শুভেচ্ছা বিনিময়কালে প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং আগামি দিনে প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করেন, সাংসদ ইঞ্জি. মমিনুল হক। এসময় শিক্ষা ও অবকাঠোমোগত সার্বিক উন্নয়নে প্রতিষ্ঠানের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন, অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন।

এ সময় সহকারী অধ্যাপক খন্দকার আফজাল হোসেন, বেনজির আহমেদ, মো. রাশেদ গাজী, মো. মজিবুর রহমান, মো. মিজানুর রহমান ও মো. আবু বকর’সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম