হাজীগঞ্জ বলাখাল বাজারে আগুনে পুড়েছে ৫ ব্যাবসা প্রতিষ্ঠান

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বলাখাল বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কাপড়ের দোকানসহ ৫টি ব্যাবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
শুক্রবার (২৮ নভেম্বর) মধ্য রাতে এই ঘটনা ঘটে।
ফায়ারসার্ভিস সূত্রে জানাযায়, রাত পৌনে ১টার দিকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ৫টি দোকান পুড়ে ছাঁই হয়েছে। পাশাপাশি আরো কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ারসার্ভিসের ২টি ইউনিট প্রায় আধা ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ৫টি দোকান থেকে প্রায় ৪০ লাখ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
পুড়ে যাওয়া দোকানগুলো হলো-মিঠু মজুমদারের ফার্মেসি, কার্তিক সাহার কাপড়ের দোকান, লিটন সাহার কাপড়ের দোকান, মোজাম্মেল মিয়ার হার্ডওয়ার ও আহসান সিকদারের মুদিদোকান।
আগুনে ক্ষতিগ্রস্থ লিটন সাহা কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার সব শেষ। দোকানে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার কাপড় ছিলো। আগুনে আমার সব শেষ করে দিলো।
আরেক কাপড় ব্যবসায়ী কার্তিক সাহা বলেন, তার দোকানেও প্রায় ১০ থেকে ১২ লাখ টাকার মালামাল ছিলো কিছু মালপত্র সরাতে পেরেছি।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহারউদ্দিন বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। তদন্ত করলে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, আগুনের খবর পেয়ে রাতে ঘটনাস্থলে অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মাকে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/
সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম
সোশ্যাল মিডিয়ার বন্ধুরা শেয়ার করুন