হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে হাজীগঞ্জে গণসংযোগ করছেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে আগামি সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।
রোববার (২৯ জুন) দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভাধীন হাজীগঞ্জ বাজার ও আলীগঞ্জ বাজার এলাকায় এ গণসংযোগ করেন। তিনি বাজারের প্রধান সড়ক, দোকান, অলি-গলিতে গিয়ে ৩১ দফা বাস্তবায়নের বার্তা পৌঁছে দেন এবং সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নেন।
গণসংযোগকালে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন আলীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন ও হাজীগঞ্জ বাজারে অতিরিক্ত পুলিশ (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল মান্নান খাঁন বাচ্চুর সাথে কুশল বিনিময় করেন।
গণসংযোগ শেষে সংবাদকর্মীদের উদ্দেশ্যে ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী এবং জনবান্ধব উদ্যোগ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়ন এবং রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক রূপান্তরের জন্য এই পরিকল্পনাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করবে। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। দেশে কোন ধরণের বৈষম্য থাকবে না। সাধারণ মানুষের জীবনমান উন্নত হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব হবে।
এসময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মাহমুদ হোসেন, বিএনপি নেতা জাকির হোসেন মুন্সি, নূর মুন্সি, শ্রমিক দল নেতা আজাদ কাসারী, পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক ফরহাদ মামুন, স্বেচ্ছাসেবক নেতা ইকবাল সর্দার, যুবদল নেতা আবুল বাসার উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহবায়ক শফিকুর রহমান ও নাছির উদ্দিন সবুজ, যুবদল কর্মী রাকিব, ইব্রাহিম হোসেন খোকা, শাওন, ছাত্রনেতা সাদ্দাম হোসেন দিদার, সুমন হোসেন, হাসানসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শাহরাস্তি নেতাদের মধ্যে পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি সেলিম পাটওয়ারী, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়্যুম রিপন, যুবনেতা মামুন, রাব্বি, আরিফ, শ্রমিক দল নেতা তৈয়ব আলী, মান্না ও মিলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



