হাজীগঞ্জ উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের বার্ষিক শিক্ষা উৎসব

প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন। ছবি: ফোকাস মোহনা.কম।

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জের শিক্ষা-সংস্কৃতি-ঐক্য সমাজকল্যাণের ধারক-বাহক উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের ১৯তম শিক্ষা উৎসব-২০২২ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার রাজারগাঁও ফাজিল মাদ্রাসা মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কৃতি শিক্ষার্থী ও হাফেজ সংবর্ধনা, বৃত্তি প্রদান, পুরস্কার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

মহতী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বিদ্যুৎ বিভাগ পাওয়ার সেল এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান, অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ ইমন হোসেন, উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা মোঃ আব্দুর রাজ্জাক বেপারী, রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান, পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ লোকমান।

সভাপতিত্ব করেন উদয়ন ছাত্র ও সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম ইমরান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াম হোসেন আতিফ।

উদয়নের স্থায়ী কমিটির সদস্য মোঃ জাকির হোসেন, মোঃ কামরুল ইসলামসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম