
চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা সদরে সড়কে অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করার লক্ষ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান।
সন্ধ্যায় চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, অভিযান চলাকালে রাস্তার পাশের একটি ফলের দোকান চিহ্নিত করা হয়। পরবর্তীতে ওই দোকান মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্য, নিরাপত্তা এবং আইন মেনে চলা নিশ্চিত করার লক্ষ্যে সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ফম/এমএমএ/


