হাজীগঞ্জে যুবদলের আয়োজনে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হাজীগঞ্জ (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের ঘোষিত সাতদিনের কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা ও পৌর যুবদলের বৃহস্পতিবার (১ জানুয়ারী) দিনব্যাপী হাজীগঞ্জ বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ কোরআন খতম ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন বাদ আছর দোয়া-মাহফিলে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন, মাও. জুনায়েদ আহমেদ। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমান কোকা’সহ দেশের সকল শহীদ ও প্রয়াত দলীয় নেতাকর্মীদের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করা হয়। এর আগে এদিন সকাল থেকে বিকাল পর্যন্ত পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, কয়েকজন হাফেজ।

দোয়া-মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি মো. মানিকুর রহমান মানিক।

এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, যুগ্ম আহবায়ক আনোয়ার উল্যাহ পাটওয়ারী, আলী আকবর শেখ, সৈয়দ শরীফ আহমেদ, সদস্য ইমাম হোসেন লিটন, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, মিজানুর রহমান মিলন, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা’সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর বিএনিপর আহবায়ক আবুল খায়ের মজুমদার, সিনিয়র যুগ্ম আহবায়ক যুগ্ম আহবায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, হেলাল উদ্দিন মজুমদার, শাহাব উদ্দিন শাহীন, খোরশেদ আলম ভুট্টু, এ্যাড. ওমর ফারুক টিটু, জামাল উদ্দিন তালুকদার কিরন, খালেদ মাহমুদ মিঠু, নজরুল ইসলাম অভি, মিজানুর রহমান সেলিম, বিল্লাল পাটওয়ারী, ডা. জহির, এমরান মুন্সী, সুমন তালুকদার, ইব্রাহিম খলিল স্বপন’সহ পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদল নেতৃবৃন্দের মধ্যে আহবায়ক হুমায়ুন কবির সুমনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক শুক্কুর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস চৌধুরী ও সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সচিব নাজমুল হাসান, সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান রবিন, যুগ্ম আহবায়ক জহির আহমেদ জহির ও রোমান গাজী’সহ পৌর যুবদলের সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, শ্রমিক দলের সাবেক সভাপতি রাশেদ আলম হীরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক আবু ইউসুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর’সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর বেলায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বুধবার বাদ জোহর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধীস্থলের পাশেই সমাহিত করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম