চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ডোবার পানিতে ডুবে ওচমান আলী নামে দুই বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এই ঘটনা ঘটে। শিশু ওচমান পাশের আহম্মদপুর গ্রামের মো. শাখাওয়াত হোসেনের ছেলে। নানার বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুটি।
স্থানীয় বাসিন্দা মোশারফ হোসেন বলেন, সকালে শিশু ওচমান তার মামার কোলে ছিল। মামা কোল থেকে তার মা মুনা বেগমকে ডাক দিয়ে শিশুটিকে ঘরের সামনে রেখে যায়। কিছুক্ষন পর তাকে আর খুঁজে পাচ্ছিলনা। পরে পাশের বাড়ির এক মহিলা চৌকিদার বাড়ির পাশে একটি ডোবায় শিশুটিকে ভেসে থাকতে দেখে চিৎকার দেয়।
চারদিক থেকে লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই মারা যায়। পরিবারের লোকজন শিশু মরদেহ নিয়ে বাড়িতে চলেগেছে।
ফম/এমএমএ/


