চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ৫হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার (২৭ আগষ্ট) ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক।
এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুকে লিখেন “যেখানেই ড্রেজার চলার সংবাদ, সেখানেই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অঙীকারাবদ্ধ উপজেলা প্রশাসন। ক্রমাগত কঠোর অবস্থানের কারণে মাটিখেকোদের পদ্ধতি বদলেছে, ইদুর দৌড় খেলায় নতুন সমীকরণের খোঁজে যেন নিরন্তর চেষ্টা। এখন তাই গভীর রাতে কিংবা ছুটির দিনে উপজেলার আনাচে কানাচে খবর পাওয়া যায় অবৈধ ড্রেজারের..
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক আজ ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও পাইপসহ বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।”
ফম/এমএমএ/



