হাজীগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৪

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদের করে চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার গন্ধর্ব্যপুর গ্রামের নিমাই চন্দ্র দাস (২৪), মমিন (৩২), মামুন (৩০) ও মো. মিজান (৪৫)।

হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ এ তথ্য নিশ্চিত করেন।

হাজীগঞ্জ থানা পুলিশ জানায়, রোববার দুপুরে হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধ্যর্বপুর ইউনিয়নের পশ্চিম গন্ধ্যর্বপুর গ্রামের নিমাই চন্দ্র দাস লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর গ্রাম থেকে এক কিশোরীকে তার গ্রামে নিয়ে আসেন। পরে স্থানীয় কিছু যুবে মিলে রাতভর ওই কিশোরীকে ধর্ষণ করে।

গন্ধ্যর্বপুর ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরা বলেন, একজন হিন্দু ছেলে মুসলিম মেয়েকে নিয়ে এলাকায় আসায় বাগবিতন্ডা হয়। এ ঘটনায় রাতে অভিযুক্ত ৪জনকে আটক করে নিয়ে যায় পুলিশ। ওই রাতেই এ ঘটনায় বাদী হয়ে হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ওই কিশোরী।

হাজীগঞ্জ থানার ওসি জোবাইর সৈয়দ বলোন, কিশোরীর ভাষ্যমতে তাকে প্রেমের প্রলোভন দেখিয়ে নেয় কিছু যুবক। পরে তারা রাতভর ধর্ষণের শিকার হয়। ওই কিশোরীকে মেডিকেল চেকআপের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তাারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম