হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাজীগঞ্জ (চাঁদপুর): হাজীগঞ্জে আলহাজ্ব আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা পরিদর্শন করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম তালুকদার।

মরহুম আব্দুল হালিম তালুকদার ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হুমায়ুন কবির তালুকদার জানান, ধারাবাহিকভাবে চলে আসা বৃত্তি পরীক্ষাতে এবছর উপজেলার ৬১ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৪৬৮ জন পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ১৩০ জনকে নগদ অর্থ, সনদ ও সম্মননা ক্রেস্ট প্রদান করা হবে।

পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় কেন্দ্র পরিদর্শন করেন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার, সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী অন্যান্য শিক্ষক প্রতিনিধি ও অতিথিবৃন্দ।

এছাড়া অতিথি হিসেবে, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এস এম মানিক, কাজী আবদুল বারেক, মুনছুর আহমেদ বিপ্লব, প্রধান শিক্ষক সাইদুল বাসার জুয়েল, রৌশনআরা, শিক্ষক নেতা মাওলানা জাহাঙ্গীর, হাফেজ আহেমদ কাঞ্চন, বেলাল হোসেন, মহিউদ্দিন পাঠান, ওমর ফারুক, নুরুল হুদাসহ বিশিষ্ট ও সুধীজন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম