হাজীগঞ্জ (চাঁদপুর): মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জে বরিশাল ও মতলবের ২ আন্তঃ ডাকাত দলের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পাটোয়ারি বাড়ির সাইফুল ইসলাম ও বরিশাল জেলার মো. রাসেল।
তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোস্তাক আহমেদ জানান, মঙ্গলবার দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বুধবার তাদেরকে জেল হাজে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার (১০ অক্টোবর) রাতে হাজীগঞ্জ উপজেলার সাতবাড়িয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপসহ ২ ডাকাতকে আটক করা হয়েছিল। ওই সময় ডাকাত দলের বাকী সদস্যরা পালিয়ে যায়।
এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়। ওই মামলায় বেগমগঞ্জের বেলাল হোসেন (৩৫), ফরিদগঞ্জের রোমন বেপারী সুমন( ৩৫) জেলহাজতে পাঠানো হয়।
আটক ডাকাত দলের সদস্যদের তথ্যেও ভিত্তিতে অন্যদের আটক করা হয়।
ফম/এমএমএ/


