হাজীগঞ্জে আমেরিকা প্রবাসির গাড়িতে ডাকাতি, ৫০ লাখ টাকার মালামাল লুট!

চাঁদপুর : চাঁদপুরের হাজীগঞ্জে আমেরিকা প্রবাসির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার সময় হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে এ ঘটনা এ ঘটে।
হাজীগঞ্জ থানা পুলিশ জানায় , আমেরিকা প্রবাসি লক্ষীপুর সদর ইউনিয়নের দক্ষিণ মজুপুর কাজী বাড়ীর খোরশেদ আলমের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৪৫), তার মা নুরজাহান বেগম (৭০) আমেরিকা থেকে বাংলাদেশে আসেন মঙ্গলবার রাতে।
এয়ারপোর্ট থেকে একটি মাইক্রো ভাড়া করে যার নং (ঢাকা মেট্রো -চ- ১৯-৩৪১৭) নিয়ে বাড়ীতে যাওয়ার পথে হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জ মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে আসলে ডাকাত দল পিকআপ (মিনি ট্রাক) দিয়ে গাড়ি গতিরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে গাড়িতে হামলা করে।
এ সময় গাড়ি ভাংচুর করে ১০ ভরি স্বর্ণ, নগদ ৩০ হাজার ইউএস ডলার ও কিছু নগদ টাকাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে যায়।
আমেরিকা প্রবাসির সাথে থাকা খোরশেদ আলমের ছোট ভাই সাইফুল আলম মুঠো ফোনে এসব তথ্য নিশ্চিত করেন।
হাজীগঞ্জ-গৌরিপুর সড়কের হাজীগঞ্জের বারেকের দোকান থেকে শুরু করে কাজীরগাঁও চৌরাস্তা সড়ক পর্যন্ত গত এক মাসে ৩ প্রবাসির গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। এমনকি পুলিশ কোন তথ্যও উদ্ধার করতে পারেনি।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ক্ষতিগ্রস্ত আমেরিকা প্রবাসি সন্ধ্যায় মামলা করবে বলে জানিয়েছেন। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি।
ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম