হাজীগঞ্জে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে আগুনে পুড়েছে ৬ ব্যবসা প্রতিষ্ঠান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে স্যানেটারী, টাইলস, প্লাস্টিক, কাঠের ফার্নিচার ও স্টিলের দোকানঘর পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক ১২টার দিকে আলী আশ্রাফ মার্কেটের একটি বন্ধ দোকানঘরে আগুন জ¦লতে দেখে আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেন। এসময় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলকর্মীরা। ততক্ষনে ছয় ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

স্থানীয়দের ধারণা, বৈদুত্যিক সট-সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে প্লাস্টিকের দরজা, পাইপ ও ফিটিংস’সহ অন্যান্য স্যানেটারি ও গৃহস্থালী পন্য এবং কাঠের ফার্নিচার থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামাল’সহ ৩টি দোকান সম্পূর্ণ এবং অপর ৩টি দোকান আংশিক পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এসএম ফয়সাল হোসাইন জানান, রাতে আলী আশ্রাফ মার্কেটে অবস্থিত দোকানঘরে ভিতরে আগুন জ¦লতে দেখে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতে কর্তৃপক্ষকে খবর দেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ও মালামাল উদ্ধারে চেষ্টা করি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিকটবর্তী এলাকায় হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌছাতে পারায় মার্কেটের অপর দোকানগুলো রক্ষা পেয়েছে। তদন্ত করলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম