হাইমচর তেলির মোড়ে জাটকা রক্ষায় সচেতনতা সভা

হাইমচর (চাঁদপুর): চাঁদপুরের হাইমচর উপজেলার ৯নম্বর আলগী দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের তেলির মোড়ে ২০২৩-২০২৪ অর্থ বছরে ‘ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থপনা (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস অভয়াশ্রম বাস্তবায়ন ও জাটকা রক্ষায় সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় হাইমর উপজেলা টাস্কফোর্সের আয়োজনে এই সভায় শতাধিক জেলে অংশগ্রহন করে।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আবদুল জলিল।

প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান।

বিশেষ অতিথির বক্তব্য দেন মৎস্য অধিদপ্তরের ইলিশসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা (প্রথম সংশোধিত) শীর্ষক প্রকল্পের উপ প্রকল্প পরিচালক মো. মাহবুবুর রহমান।

এছাড়া জেলা পুলিশ, নৌপুলিশ, কোষ্টগার্ড, মৎস্যজীবী প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম