হাইমচরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা পরিচালককে দেখতে গেলেন শাহজাহান মিয়া

চাঁদপুর : চাঁদপুরের হাইমচর উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শামসুরনাহার মহিলা হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোঃ সাইফুল ইসলাম সাঈদকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার সেক্রেটারি ও চাঁদপুর সদর–হাইমচর আসনের সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে হাইমচর উপজেলার নয়ানি লক্ষ্মীপুর এলাকায় মাওলানা সাইফুল ইসলাম সাঈদের নিজ বাসভবনে গিয়ে তিনি তার শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
এ সময় এডভোকেট শাহজাহান মিয়া বলেন, মাওলানা সাইফুল ইসলাম সাঈদ দীর্ঘদিন ধরে দ্বীনি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি শামসুরনাহার মহিলা হাফিজিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় ইসলামী শিক্ষা বিস্তারে অবদান রাখছেন। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে তিনি আবারও সমাজ ও দ্বীনি শিক্ষার কাজে নিজেকে সম্পৃক্ত করতে পারেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি জসিম উদ্দিন বাহার, উত্তর আলগী ইউনিয়ন আমীর আলহাজ্ব ওমর ফারুক, বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আহমেদ পাটওয়ারী এবং প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা নুরুল ইসলাম।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাওলানা সাইফুল ইসলাম সাঈদের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন।
ফম/এমএমএ/

বাদশা ভুঁইয়া | ফোকাস মোহনা.কম