
হাইমচর (চাঁদপুর): বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হাইমচরে জমকালো মনোমুগ্ধকর আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে হাইমচর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা সদর আলগী বাজার আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এতে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আমিন উল্লাহ বেপারীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবু তাহেরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি তার বক্তব্যে বলেন- আজ একদিকে আমাদের আনন্দ উল্লাসের দিন অন্যদিকে হৃদয়বিদারক দিন। নারায়ণগঞ্জে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সুশৃঙ্খল কর্মসূচিতে অবৈধ সরকারের গুলিবিদ্ধ হয়ে আমাদের দুই সহযোদ্ধা শাহাদাৎ বরণ করেছে। এ স্বৈরাচারী এ শেখ হাসিনা সরকার খুন, গুম, হত্যা ও নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।
তিনি বলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠিত হওয়ার পিছনে রয়েছে এক যুগান্তকারী ইতিহাস, একটি বিশেষ ক্ষেত্র। সে ক্ষেত্রকে সামনে রেখে আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের অঙ্গিকার, এ দেশের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।
এসময় বক্তব্য রাখেন হাইমচর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খোরশেদ আলম কোতওয়াল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মেহনতি, প্রভাষক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল হক বাবুল,৩ নং আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সমন্বয়ক মোঃ বিল্লাল হোসেন আখন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তারুজ্জামান হাওলাদার, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, যুগ্ন আহবায়ক মোঃ ফজলুর রহমান আকাশ, উপজেলা সেচ্চাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম মিয়াজি, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ ফয়সাল আহম্মেদ আখন, সদস্য সচিব মোঃ মিলাদ মাঝি প্রমূখ।
উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
ফম/এমএমএ/



