চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার তেলীরমোড় আড়ৎ ও সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে ১২০ কেজি (৩মণ) জাটকা জব্দ করা হয়েছে। একই সাথে জাটকা বিক্রির অপরাধে মো. জসিম নামে ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূর্বিতা চাকমা।
উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানাগেছে, শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তেলীরমোড় আড়ত ও সংলগ্ন বাজারে মোবাইল কোর্টের আওতায় অভিযান পরিচালনা করে আনুমানিক ১২০ কেজি জাটকা জব্দ করা হয়। জাটকা
বিক্রির অপরাধের চরকৃষ্ণপুর গ্রামের আহম্মদ দেওয়ানের ছেলে মো. জসিমকে ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জব্দকৃত জাটকা স্থানীয় দুটি এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
জাটকা সংরক্ষণ অভিযান কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) পূর্বিতা চাকমা, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাহবুব রশীদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/


