হরিণাঘাটে ফেরি থেকে ট্রাক নদীতে

ফাইল ছবি।

চাঁদপুর: চাঁদপুর-শরীয়তপুর নৌরুটে হরিনা ফেরিঘাট ১ নং ঘাটে ফেরি থেকে পন্যবোঝাই একটি ট্রাক নদীতে পড়ে গেছে। ঘাট পন্টুনের সাথে ফেরি কামিনীর র‍্যাম উঠানোর সময় ফাঁক হয়ে লোহার পাইপ বোঝাই খুলনাগামী চারটে ট্রাকটি সরাসরি নদীতে পরে নিমজ্জিত হয়।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯’টার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

জানা যায়, চট্টগ্রাম থেকে লোহার পাইপ নিয়ে এদিন ফেরি পার হওয়ার জন্য ট্রাকটি হরিনা ফেরি ঘাটে আসে। পরে সিরিয়াল পেয়ে রাত সোয়া নয়টার সময় অন্যান্য গাড়ির সাথে এই গাড়িটিও ফেরি কামিনীতে উঠানো হয়। র‍্যাম উঠানোর সময় হঠাৎ র‍্যাম ছুটে ট্রাকটি সরাসরি নদীতে পড়ে যায়।

বিআইডব্লিউটিসি হরিণাঘাট ব্যবস্থাপক আব্দুন নূর তুষার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে, ঘাট সূত্রে জানা যায় কামিনী ফেরিটি অধিক পুরনো হওয়াতে এর র‍্যামটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। ওই ট্রাকটি ফেরিতে লোড হওয়ার সময় রশির বাঁধন খুলে র‍্যাম ফাঁক হয়ে যায়। এতে এই দুর্ঘটনা ঘটে। পরে ফেরিটি অন্যান্য গাড়ি গুলো নিয়ে শরীয়তপুরের দিকে রওনা হয়।

আরও পড়ুন>>হরিণা ফেরিঘাটে দীর্ঘ যানজট, দুর্ভোগ

দুর্ঘটনা ঘটার পর থেকে নদীতে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধারে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাজ শুরু হয়নি বলে স্থানীয়রা জানিয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম