কচুয়া (চাঁদপুর): চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য কার্তিক চন্দ্র রায় এর পিতা সমাজ কুমদ চন্দ্র রায় (৬৫) শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে পরলোক গমণ করেছেন। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
শনিবার সকালে উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চাংগিনী গ্রামের নিজ বাড়ির শ্মশানে অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
তাঁর মৃত্যুতে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি ও উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির শোক প্রকাশ করেছেন।
ফম/এমএমএ/


