
চাঁদপুর: চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ সংগঠনের সকলকে এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তিনি বলেন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবটির স্লোগান হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্ত সাংবাদিকতায় আমরা। আওয়ামী লীগ সরকারের আমলেই সাংবাদিকরা সবচেয়ে বেশি অবাধ ও মুক্তভাবে মহান সাংবাদিক পেশায় কাজ করতে পারছেন। আর তার কারণ হচ্ছে বর্তমান সরকার মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার। আর তাই কলম যোদ্ধাদের সম্মানে রাখতে এই সরকার বদ্ধপরিকর।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই সাংবাদিক সংগঠনটি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার বেশ ভালো লাগছে। আমরা চাই স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে আপনারা বিবেকের প্রশ্নে আপোষহীন কলম চালিয়ে যাবেন। বর্তমান সরকারের উন্নয়ন এবং এ জেলার অসঙ্গতির চিত্রগুলো আপনাদের লেখনীর মাধ্যমে তুলে ধরবেন। আপনাদের নেতৃত্বে চাঁদপুর জেলার সাংবাদিক সমাজকে আরও এগিয়ে নিবেন বলে আমি প্রত্যাশা করছি।
ফম/এমএমএ/


