চাঁদপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিরর অংশ হিসেবে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) উজালা রানী চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমাসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
কবিতা আবৃত্তি, গান, নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার প্রাঙ্গন। বিকাল গড়িয়ে সন্ধ্যায় উম্মুক্ত স্থানে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা মুগ্ধ হয়ে চাঁদপুরবাসী উপভোগ করতে দেখা যায়। সরকারি ছুটির কারণে পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থীরা দারুনভাবে উপভোগ করেন সাংস্কৃতিক পরিবেশনা।
এদিকে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২জন ক্ষুদে আবৃত্তি শিল্পীর আবৃত্তি পরিবেশনায় মুগ্ধ হয়ে তাদেরকে আরো বেশি উৎসাহ প্রদানের জন্যে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার নিজ উদ্যোগে তাদেরকে পুরস্কৃত করেন।
সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার।
ফম/এস.পলাশ/এমএমএ/



