
চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যােগে মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সকালে শহীদ মিনারে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মহান বিজয় উদযাপন করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে সহকারী শিক্ষক মোঃ আব্দুল গণি মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইষ্টার্ন মেডিকেল কলেজ কুমিল্লা এর সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল আউয়াল মৃধা, মোঃ আনোয়ার হোসেন বাবুল পাটোয়ারী প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হান্নান মিয়া।
ফম/এমএমএ/


