চাঁদপুর: সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সাথে সূর্যের হাসি ক্লিনিকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুর ১২টায় শহরের মিশনরোডস্থ নতুন বাজার শাখা অফিসে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সূর্যের হাসি নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার (অপারেশনস) কর্নেল মুহাম্মদ ইফতেখারুল হক (অব.)।
তিনি তার বক্তব্যে বলেন, প্রায় তিন দশক ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরাপদ প্রসব, মা ও শিশু স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও সাধারণ চিকিৎসা সেবায় সারাদেশে কাজ করে যাচ্ছে সূর্যের হাসি ক্লিনিক। আমাদের লক্ষ্য মানুষের জন্য মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা। যেন রোগীরা শুধুমাত্র চিকিৎসা নয় একটি পরিচ্ছন্ন পরিবেশ, সময়মত চিকিৎসা, আর স্টাফদের আচরণ এই তিনটি বিষয় আমরা অগ্রাধিকার দিই। এই ক্লিনিকটি কেবল একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি একটি মানব সেবার প্রতীক। আমাদের প্রচেষ্টা হচ্ছে এই সেবাকে টেকসই করা এবং সাধারণ মানুষের জন্য আরও প্রসারিত করা।
সূর্যের হাসি ক্লিনিকের নতুন বাজার শাখা ম্যানেজার বেবী সাহার পরিচালনায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন সূর্যের হাসির জেনারেল ম্যানেজার (ক্লিনিক্যাল সার্ভিসেস) ডা. নকুল কুমার বিশ্বাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (কোঅর্ডিনেশন) অমল কুমার বিশ্বাস, চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাখাওয়াত হোসেন, চাঁদপুর সদর মডেল থানার এসআই মহসীন আলম।
উন্মুক্ত মতামত দেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাসুদ পারভেজ বাবু পাটওয়ারী, রোটারিয়ান খোরশেদ আলম কাঞ্চন, জেলা পরিবার পরিকল্পনা অফিসের এফপি ফেসিলেটেটর মো. শামছুল আলম, চাঁদপুর সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট মো. আজিজুল ইসলাম সবুজ, হাসি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফারজানা, শিশু বিশেষজ্ঞ ডা. মোস্তফা তানিম রায়হান, ওয়াইডব্লিউসিএ সাধারণ সম্পাদকিকা পাপড়ী বর্মন, ওমেন্স পাওয়ার চাঁদপুরের ইডি খাদিজা পারভীন পলি, আল আমিন একাডেমির শিক্ষক আবুল বাশার, নবরুপ মানবিক উন্নয়ন কেন্দ্রর নির্বাহী পরিচালক পিএম বিল্লাল প্রমুখ।
স্থানীয় বক্তারা তাদের বক্তব্যের মধ্যে সূর্যের হাসি ক্লিনিকের সমস্যা গুলো তুলে ধরেন এবং সমাধানের জন্য পরামর্শ ব্যক্ত করেন। সবসময় সূর্যের হাসি ক্লিনিকের পাশে থাকার প্রতিশ্রুতি প্রদান করে বক্তারা।
এসময় উপস্থিত ছিলেন পৌর পূজা উদযাপন পরিষতের সভা ও বিশিষ্ট ব্যবসায়ী নেপাল সাহা, ঢাকা ব্যাংক ম্যানেজার মো. আহসান হাবীব পৌরসভার ভ্যাকসিনেটর সুপারভাইজার আশারি দাসসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সমাজের বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা ও সূর্যের হাসি ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা।
সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার বেবী সাহা বলেন, ইউএসএআইডি সহায়তা বন্ধ হলেও সূর্যের হাসি ক্লিনিকের স্বাস্থ্যসেবা কার্যক্রম অব্যাহত থাকবে। জনসেবায় সূর্যের হাসি ক্লিনিক অঙ্গীকারবদ্ধ। সূর্যের হাসি নেটওয়ার্ক-এর অধীনে সূর্যের হাসি ক্লিনিক গর্ভবতী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্যসেবা, আধুনিক ল্যাব টেস্ট, অভিজ্ঞ মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাম, বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ সাধারণ স্বাস্থ্যসেবা, শিশুর ইপিআই ও অন্যান্য টিকা, মানসম্মত ঔষধ, ফ্রী হেলথ ক্যাম্প, নাক ও কান ফোঁড়ানোসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার জন্য একটি আস্থার নাম। ২৪ ঘণ্টা খোলা ‘সূর্যের হাসি ক্লিনিক’ সকলের কাছে সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
ফম/এমএমএ/


