
চাঁদপুর: চাঁদপুরের ঐহিত্যবাহী সংগীত প্রতিষ্ঠান সুরধ্বনি একাডেমীর আয়োজনে রবীন্দ্র নজরুল ও সুকান্ত (রসুন) জন্মজয়ন্তী পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) সন্ধ্যায় চাঁদপুর রোটারী ভবনে প্রদীপ প্রজ্জ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
সুরধ্বনি একাডেমীর অধ্যক্ষ অনিতা নন্দীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সুপ্রভাত চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য দেন ড. রবিউল আউয়াল, কবি ও নাট্যকার লিটন ভূঁইয়া, রাজনীতিবিদ ও সাংস্কৃতি ব্যক্তিত্ব জাকির হোসেন মিয়াজী, চর্যাপদ একাডেমির মহাপরিচালক অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি।
এসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিপ্লবী কবি সুকান্ত ভট্টাচার্যের জীবন ও কর্মের ওপর ব্যাপক আলোকপাত করা হয়।
আলোচনার মাধ্যমে অতীত এবং বর্তমান প্রেক্ষাপটে এই তিন কবির সৃষ্টিকর্মের প্রাসঙ্গিকতার কথাও তুলে ধরেন বক্তারা।
আলোচনা পর্ব শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান। এতে সুরধ্বনি একাডেমীর বিভিন্ন পর্যায়ের শিল্পীদের গান, আবৃত্তি এবং নৃত্যে ভেসে ওঠে রবীন্দ্র নজরুল ও সুকান্তের অমর সব সৃষ্টিশীল কাজের প্রতিধ্বনি।
ফম/এমএমএ/


