সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীদের পুরস্কার বিতরণ

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে হাজী মোঃ সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের ৩২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। ২৮ জানুয়ারী বুধবার দিন ব্যাপী ছাত্র/ছাত্রীরা বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন মিয়াজী। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন

ফম/এমএমএ/আরাফাত/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম