সাহিত্য একাডেমি চাঁদপুরের মহাপরিচালক কাদের পলাশ

চাঁদপুর: সাহিত্য একাডেমি চাঁদপুর-এর মহাপরিচালক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কবি, গল্পকার, প্রাবন্ধিক, লোক সংস্কৃতি গবেষক, গীতিকার, সম্পাদক, সংগঠক এবং মাঠ পর্যায়ের তুখোড় সংবাদকর্মী মোঃ আবদুল কাদের (কাদের পলাশ)।

গেল ৩১ মে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১৫টি পদের বিপরীতে ১২টি পদে ভোটাভুটি হলেও কাদের পলাশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সাংবাদিকতা ও সাহিত্য জগতে এ প্রজন্মের অনন্য নাম কাদের পলাশ।

জানাগেছে,  কাদের পলাশের কিশোর বয়সে লেখালেখির হাতেখড়ি হলেও তার সাহিত্য কর্ম পত্রিকায় প্রথম প্রকাশ ২০০৭ সালে। একই বছর সাংবাদিকতায় পথ চলা শুরু হলেও ২০০৯ সাল থেকে মাঠপর্যায়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি ২০১২ সাল থেকে টেলিভিশনে সাংবাদিকতা শুরু করেন। বর্তমানে যমুনা টিভির স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করছেন।

২০১৯-২০২৪ পর্যন্ত দৈনিক শপথ পত্রিকার প্রকাশক ও সম্পাদক বর্তমানে পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১৪ সাল থেকে চাঁদপুর প্রেসক্লাব ও টেলিভিশন সাংবাদিক ফোরাম এর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। ২০২২সাল থেকে চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম এবং ২০২৫ সালের জানুয়ারি থেকে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন করেন কাদের পলাশ। (২০১৫-২০১৭) চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত একটি উচ্চ বিদ্যালয়ে ৩বছর শিক্ষকতা করেন। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন।

কাদের পলাশ চাঁদপুর শহরে স্থায়ী বসবাস করলেও তার পৈত্রিক বাড়ি কচুয়ার বাসাবাড়িয়া গ্রামে। তার লেখা গল্প, কবিতা, উপন্যাস ও গবেষণাধর্মী বই প্রকাশ হয়েছে ৯টি।

কাদের পলাশের প্রকাশিত গ্রন্থ সমূহ হচ্ছে, গল্পগ্রন্থ : দীর্ঘশ্বাসের শব্দ (২০১৭), ইচ্ছেরা উড়ে গেছে (২০১৯), মেঘ উড়ে যাওয়ার পর (২০২৪)। কাব্যগ্রন্থ : স্মৃতির স্লোগান (২০২১)। উপন্যাস : রোদে পোড়া পালিশ (২০২২)। গবেষণা/সম্পাদনা : যাপনে উদ্যাপনে ইলিশ (২০১৯), বিরুদ্ধ স্রোতের মোহাম্মদ নাসিরউদ্দীন (২০২০), বিস্মৃতির চাঁদপুর (২০২০), দেড়শ বছরের সাংবাদিকতা ও চাঁদপুর (২০২৩), চাঁদপুরের সংস্কৃতি লোককথা ও অন্যান্য (২০২৪)।

সাহিত্য একাডেমি চাঁদপুর-এর নবনির্বাচিত মহাপরিচালক কাদের পলাশ বলেন, সাহিত্য চর্চা এবং সাংবাদিকতা আমার ধ্যান। এর মাধ্যেমে দেশ ও জাতির জন্য তথা মানুষের জন্য কাজ করতে পারার মাঝে বিশেষ সুযোগ রয়েছে। এ কাজটুকু আমৃত্যু করে যেতে চাই। চাঁদপুরের সাহিত্যকে আরো সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে চাই।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম