মতলব উত্তর (চাঁদপুর): সেবা বিশ্বকে ছড়িয়ে দিতেই সারা, শীতের উষ্ণতায় শীতার্থদের সুরক্ষায় এই স্লোগানে স্লোগানে সারা ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ানোর এই মহৎ কাজে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিনব্যাপী মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাদল ফরাজীর তত্ত্বাবধায়নে সংগঠনের সুপরিচিত প্রতিষ্ঠাতা পরিচালক আমিরুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে মতলব উত্তর সুজাতপুর ডিগ্রি কলেজে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম মেসবাহউদ্দিন সরকার।
বিশেষ অতিথি ছিলেন, আফজাল হোসেন সরকার, জসিম প্রধান, আব্দুল কালাম প্রমুখ। উপস্থাপনায় ছিলেন সারা ফাউন্ডেশনের সদস্য সিপন। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য সারা ফাউন্ডেশন, মোঃ নাইম, নিলয়, রবিন, নিরব, সানিম, সিফাত, ইমরান, ইফরান, সোহাগ, ইফরাত প্রমুখ। শীতবস্ত্র ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেন, সাংগঠনিক সম্পাদক বাদল ফরাজী, মোঃ সাহাদাত হোসেন, তাহের খান, খাদিজা আক্তার, নেহাল সরদার, মোঃ মিরাজ, মোঃ জুম্মান, সুরমা আক্তার, মোঃ সুজন, মোঃ নাজমুল মোঃ শামীম শ্রী শ্যামল প্রমুখ।
উল্লেখ্য, সারা ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন। সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক একটি সংগঠন। সমাজে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়ানোই সংগঠনটির মূল লক্ষ্য। সংগঠনটি এর আগেও ৯ বছর শীতবস্ত্র বিতরণ ছাড়া এরই মধ্যে অত্র এলাকায় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমের মধ্যে দিয়ে সংগঠনটি সকল শ্রেণি পেশার মানুষের মন জয় করেছে। সংগঠনটি এর আগেও বিভিন্ন মানবিক কাজে সহায়তা প্রদান করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ইফতার মাহফিল, এতিমখানায় খাবার বিতরণ, অসহায় রোগীদের চিকিৎসা, ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান এবং অসচ্ছল পরিবারের ছেলে-মেয়েদের বিবাহে আর্থিক অনুদান প্রদান।
ফম/আরাফাত/এমএমএ/


