মতলব উত্তর (চাঁদপুর): মতলব উত্তর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হিমেল উদ্দিন শিমুল মোল্লার বাবা ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম খবির উদ্দিন মোল্লা এর ২২তম মৃত্যু বার্ষিকী আজ ২৪শে ফেব্রুয়ারী ২০২৬ইং রোজ মঙ্গলবার।
খবির উদ্দিন মোল্লা ছিলেন বৃহত্তর মতলবের রাজনৈতিক অজ্ঞনের আলোচিত, বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র সফল জনবান্ধন ব্যক্তি, দলমত নির্বিশেষে ছিল যার সীমাহীন গ্রহন যোগ্যতা। ২২টি ইউনিয়ন পরিষদ চেযারম্যানদের আস্থা, বিশ্বাস ও শক্তিশালী সাহসী। চেয়ারম্যান সমিতির সভাপতি ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের টেকসই উন্নয়নের সত্যিকারের রুপকার, মা, মাটি, গরীব, দূঃখী, মেহনতী মানুষের কাছে ছিলেন আপোষহীন, মেধাবী, পরিশ্রমী বিশ্বাস ও আস্থার প্রতীক। তিনি হিন্দু সম্প্রদায় মানুষজনদের ও আপামর জনসাধারণ মানুষের কাছে আপনজন। তিনি ছিলেন সংগ্রামমুখর বনাঠ্য সোনালী সফল রাজনৈতিক জীবনে ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের ২ বারের সফল চেয়ারম্যান। তিনি তার জীবনদর্সায় ৫ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী, শুভাকাঙ্খী রেখে যান। আজ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন ইফতার মূহুর্তে, অসহায় দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ হবে।
এদিকে খবির উদ্দিন মোল্লার মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমের সুযোগ্য উত্তরসরি জেষ্ঠ্য ছেলে মোঃ হিমেল উদ্দিন শিমুল মোল্লা দলমত উর্দ্ধে রেখে সকলের কাছে দোয়া চেয়ে আবেগঘন ষ্ট্যাটাস দিয়েছেন। তার ফেসবুক আইডির ষ্ট্যাটাস তুলে ধরা হল, মহিয়ান বাবা আমার, জনমানুষের অহংকার, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাদিবে ভুবন। আসছে ২৪/০২/২০২৬ইং
আমার বাবা মরহুম খবির উদ্দিন মোল্লা চেয়ারম্যান সাহের এর ২২তম মৃত্যু বার্ষিকীতে গভীর শ্রদ্বাঞ্জলী জানাই। বৃহত্তর মতলবের আলোচিত, বিখ্যাত সফল জনবান্ধন ব্যক্তি, দলমত নির্বিশেষে ছিলো যার সীমাহীন গ্রহন যোগ্যতা, ২২টি ইউনিয়ন পরিষদ চেযারম্যানদের আস্থা, বিশ্বাস ও শক্তিশালী সাহসী গ্রহন যোগ্যতায় ছিলেন চেয়ারম্যান সমিতির সভাপতি। ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়নের টেকসই উন্নয়নের সত্যিকারের রুপকার, মা, মাটি, গরীব, দূঃখী, মেহনতী মানুষের কাছে ছিলেন আপোষহীন, বিশ্বাস ও আস্তার প্রতিক। হিন্দু সম্প্রদায়ের মানুষজনদের ও আপামর সাধারণ মানুষের আপনজন। ২ বারের সফল ইউপি চেয়ারম্যান। আমার বাবার জন্য দলমত উর্দ্বে রেখে সকলের কাছে দোয়া চাই। আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা বাবাকে ক্ষমা করুন এবং বেহেশতের উচ্চ মাকাম দান করুন আমিন। আল্লাহ সুবহানাল্লাহু তায়ালা মরহুম খবির উদ্দিন মোল্লা চেয়ারম্যান সাহের কে ক্ষমা করুন এবং বেহেশতের উচ্চ মাকাল দান করুন আমিন, আমিন, আমিন।
ফম/এমএমএ/


