সাংবাদিক মাসুদুর রহমানের বাবা মায়ের রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল

চাঁদপুর: দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ মেটলাইফের মারুফ এজেন্সির ইউনিট ম্যানেজার মো. মাসুদুর রহমান এর বাবা মায়ের রূহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ ) শহরের বিষ্ণুদি নিজ বাসয় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেটলাইফের মারুফ এজেন্সির ব্রাঞ্চ ম্যানেজার মারুফ আহমেদ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজু, মারুফ এজেন্সির ইউনিট ম্যানেজার মানিক পাটোয়ারী, মো. ইব্রাহীম, আনিসুল কবির, ফ্যানেন্সিয়েল এসোসিয়েট মো. আল আমিন, মায়া নুর হোসেন কবির, চাঁদপুর গণি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. আলমগীর, এডভোকেট (শিক্ষানবিস) নাজমুন নাহার ও মাসুদুর রহমানের শশুর হাসিম বকাউল, মেঝো ভাই মো. ফিরোজ এবং এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ পরিবারের লোকজন।
দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঢালী বাড়ি বায়তুস সালাত জামে মসজিদের পেশ ইমাম।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম