হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
শনিবার (২১ জুন) সন্ধ্যায় হাজীগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব চাঁদপুরের দায়িত্বপ্রাপ্ত ২১ বীর এর মেজর মো. আশিকুর রহমান আশিক’কে ফুলেল শুভেচ্ছা জানান হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার আরিফ।
হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাছান মাহমুদের সভাপতিত্বে ও জাহিদ হাসানের উপস্থপনায় ও অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার মুহাম্মদ আবদুর রকিব।
জেলা প্রশাক মোহাম্মদ মোহসীন উদ্দিন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা হলো সমাজের আয়না। আপনাদের চোখে আমরা সমাজকে দেখি। যদি কোন সরকারি কর্মকর্তা দুর্ণীতি করেন, তা আপনারা তুলে ধরবেন। তাকে শোধরানোর সুযোগ করে দেবেন। কিন্তু সাংবাদিকতার নামে কাউকে ব্ল্যাক মেইলিং করা ঠিক নয়।
তিনি বলেন, চাঁদপুর এবং হাজীগঞ্জের সাংবাদিকরা অনেকেই খুব ভালো। সবার সাথে আমার ভালো সম্পর্ক। তবে অপরাধীদের বিরুদ্ধে আপনারা লিখে যাবেন। তবে কিছু কিছু সংবাদ আমরা আপনাদের উপর নির্ভরশীল। সংবাকর্মীদের কাছে মানুষ বস্তুনিষ্ঠ আশারা করে। তাহলে আপনারা যে সংবাদের পরিবেশন করবেন তার উপর মানুষ আস্থা রাখতে পারবে।
ফম/এমএমএ/


