
চাঁদপুর: আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ইভটিজিং প্রতিরোধ, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন সহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে চাঁদপুর সদর থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট ) দুপুরে থানার কম্পাউন্ডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওপেন হাউজ ডে’ তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হান্নান রনি।
চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. বাহার মিয়া’র সভাপতিত্বে ও এসআই নাজমুল হক পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার এসআই(নিঃ) মো.ফেরদৌস হোসেন, বিট অফিসার এসআই(নিঃ) মো.সফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চাঁদপুর সদর মডেল থানাধীন ৮নং বাগাদী ইউনিয়নের এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গগণ। উক্ত অনুষ্ঠানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ ইভটিজিং প্রতিরোধ, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন সহ এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হান্নান রনি আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই হতে পারে অপরাধ নির্মূলের প্রধান হাতিয়ার। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং,চুরি,ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমনে সবাইকে একযোগে কাজ করতে হবে।
উক্ত অনুষ্ঠানে থানার অফিসার ও ফোর্স সহ শতাধিক ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠান সকাল ১১.৪৫ টার সময় শুরু হয় এবং দুপুর ১৪.৪৫ টার সময় সমাপ্ত হয়।
ফম/এমএমএ/


