সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সোহাগের উদ্যাগে বাগাদী দরবার শরীফে দোয়ার আয়োজন

বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগের উদ্যাগে বাগাদী দরবার শরীফের মেজ হজুর রহঃ এর ৩৪তম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে মুনাজাতরত মুসল্লিদের একাংশ।

চাঁদপুর:  পীরে কামেল শাহ সূফী আলহাজ্ব হযরত মাওলানা হেদায়েত উল্যাহ খানের রহঃ এর ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বাদ আসর বাগাদী দরবার শরীফে মরহুম পীর আলহাজ্ব মাও: ছালামত উল্যাহ খান রহ: এর মাঝারের পাশে বাগাদী মাদরাসার মাঠে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।

মরহুমের সুযোগ্য নাতি, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি, ঢাকা দক্ষিন ছাত্রলীগের সাবেক সহ সভাপতি বাগাদী দরবার শরীফের মেঝ হুজুর রহ: এর বড় নাতি বাগাদী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাহেরুল ইসলাম সোহাগ এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দোয়া করেন দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ কে এম নেয়ামত উল্ল্যাহ খান।

এ সময় উপস্থিত ছিলেন পীরজাদা মো: ওয়াহিদ উল্যাহ খান, পীরজাদা মোহাম্মদ উল্লাহ খান, পীরজাদা আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসূফী, পীরজাদা আশিকুল আরেফিন খান, পীরজাদা মোহাম্মদ আমিন উল্লাহ খান, পীরজাদা সালামত উল্লাহ খান শাহিন, সাবেক সদস্য সচিব সদর উপজেলা ছাত্রদল মো: জুনায়েদ উল্লাহ খান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো: জাহাঙ্গীর খান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজান খান, বাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন খান, বাগাদী ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারি মো: রুবেল দর্জি, মো: দেলোয়ার হোসেন মাস্টার, বাগড়া বাজার বাইতুন নুর জামে মসজিদের খতিব মাও: সুলতানুল আরেফি, দরবার শরীফ জামে মসজিদের খতিব মাও: আল আমিন, হাফেজ মো: মাইনুদ্দিন, হাফেজ আবুল খায়ের, মাও: আবু জাফর মো: ছালেহ প্রমুখ। এসময় এলাকার সর্বস্তরের সুধীজন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম