সমাজসেবক নুরুল হক মুন্সির দাফন সম্পন্ন

চাঁদপুর:  চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি’র জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ডিসেম্বর) বাদ জোহর উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে হাফেজ নাইমুল হক আবরার মুন্সি। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়৷।

জানাযা’র নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় আরো বক্তব্য রাখেন, সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, মরহুমের বড় ছেলে মো: রায়হান মুন্সি, ছোট ছেলে নাইমুল হক আবরার মুন্সি।

জানাযার নামাজে অংশগ্রহন করেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মেঘনা বার্তার সম্পাদক মো: গিয়াস উদ্দিন মিলন, বিশিষ্ট সমাজসেবক মো: মুকবুল হোসেন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: মোশারফ কারী, বীর মুক্তিযোদ্ধা মো: ফজলুল হক মুন্সি, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, জিলানী চিশতী কলেজের প্রভাষক মো: মানিক মিয়া, কৃষি ব্যাংক কর্মকর্তা মো: নওসুদ মুন্সি, ডিবি কর্মকর্তা (অব:) মো: সাইফুল কবির চৌধুরী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সপ্রাবির প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, সমাজসেবক মো: নুরুজ্জামান মুন্সি, মরহুমের ভাই অ্যাডভোকেট আনোয়ার মুন্সি, সমাজেবক মো: ফখরুল ইসলাম খান বাক্কু, সমাজসেবক মো: রব মাষ্টার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: মজিব কারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, সাংগঠনিক সম্পাদক মো: জরুল হক নুরু গাজী, শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ৪নং ওয়াডের সাবেক মেম্বার মো: শফিক কারী, মরহুমের ভাগিনা ইঞ্জিনিয়ার মো: সাইফুল রুশদী, বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুল হোসেন গাজী, সমাজসেবক মো: রেজাউল করিম খান, মো: ফজলুল করিম খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: শিহাব উদ্দিন পাটওয়ারী, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: দেলওয়ার হোসেন খান, শাহতলী বাজারের ব্যবসায়ী ডা: মো: সালাউদ্দিন, স্থানীয় মো: দুলাল কারী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, স্থানীয় মো: আতিক মুন্সি, অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, অবসরপ্রাপ্ত শিক্ষক মো: মিজান মুন্সি, মরহুমের ভাই মো: মাহফুজ মুন্সি, বিশিষ্ট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, মৎস ব্যবসায়ী মজিবুর রহমান, সহকারি শিক্ষক মো: ইব্রাহিম মিজি, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন,২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, স্থানীয় মো: রফিকুল ইসলাম কারী, স্থানীয় মো: রুবেল কারী, স্থানীয় মো: হাসান মুন্সি, স্থানীয় মো: মাসুদ মুন্সি, স্থানীয় মো: নুর মোহাম্মদ মুন্সি, মরহুমের ভাই মো: শামসুল হুদা, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, মরহুমের মেঝো ছেলে মো: রিফাত মুন্সি সহ মুসল্লীগণ৷

দাফন শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান।।

উল্লেখ্য, মরহুম নুরুল হক মুন্সি ১৪ডিসেম্বর রাত সাড়ে ১২টায় ঢাকা শহীদ সোহরাওয়ার্দী হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না…রাজিউন)। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন৷

ক্যাপসান: গতকাল বড় শাহতলী গ্রামের মুন্সি বাড়ি নিবাসী বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি’র জানাযা’র নামাজে অংশগ্রহন করেন শাহতলী কামিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী সহ মুসল্লীগণ৷ ইনসেটে মরহুম নুরুল হক মুন্সি।

ফম/এমএমএ/

ফোকাস মোহনা.কম