চাঁদপুর : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপির একক প্রার্থী থাকলেও দশ দলীয় জোটের দুটিতে জামায়াতের প্রার্থী নেই। সেখানে নির্বাচন করছেন জোটের শরিক দল এলডিপি। তবে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনী প্রচারণা। এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রার্থীদের মধ্যে অনেকেই স্থানীয় সমস্যা সমাধানের কথা বলে ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন।
প্রতিক বরাদ্দের পর থেকে প্রত্যেক আসনে ভোর থেকেই নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রচারণার জন্য সব প্রার্থীই নির্ধারিত সময় যাচ্ছেন প্রচারনায়। চলছে গানে গানে মাইকিং।
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে গণসংযোগ করছেন বিএনপির প্রার্থী হারুনুর রশিদ। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের স্বপ্ন বাস্তবায়ন হবে।
একই আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী এম এ হান্নান গণসংযোগ করছেন প্রত্যন্ত এলাকাগুলোতে। তার বক্তব্যে হচ্ছে, দল থেকে আমাকে বহিস্কার করা হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করবে আমি সঠিক নাকি দল সঠিক।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে গণসংযোগ অব্যাহত রেখেছেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি গণসংযোগ করছেন শহর ও গ্রামে। সাধারণ মানুষের সমস্যার কথা শুনে তা সমাধানের কথা বলেন বিএনপির এই প্রার্থী। এছাড়াও তিনি শহরের বিশুদ্ধ পানির সমস্যা সমাধানের বিষয়টি গুরুত্ব দিয়ে সমাধানের কথা উল্লেখ করেন।
একই আসনে জামায়াত মনোনীত দশ দলীয় প্রার্থী মো. শাহজাহান মিয়া গনসংযোগ করছেন মেঘনার পশ্চিমে চরাঞ্চলসহ নির্বাচনী এলাকায়। গনসংযোগকালে তিনি ভোটারদেরকে নদীতে জেলেদের প্রধান সমস্যা মাসিক চাঁদা দেয়া, এটির সমাধান এবং চরাঞ্চলের চিকিৎসা সেবার উন্নতি করবেন বলে আশ্বাস দেন।
এই আসনে প্রচারনা চালাচ্ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ এইচ এম আহসান উল্যাহ। তিনি ভোটারদের কাছে এদেশে ওলি আউলিয়াদের অবদান এবং ইসলাম শান্তির ধর্ম এবং কল্যাণের কথা বলে এসব বক্তব্য তুল ধরছেন।
এদিকে চাঁদপুর-১ (কচুয়া) আসনে গনসংযোগ করছেন দশ দলীয় জোট প্রার্থী আবু নছর মোহাম্মদ মকবুল আহম্মেদ। তিনি ভোটারদেরকে দলীয় উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন।
একই আসনে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী। তিনি অতীতে তার নির্বাচনী এলাকার উন্নয়ন ও অবদান উল্লেখ করে ভোটারদের আকৃষ্ট করছেন। পাশাপাশি মানুষকে বেহেশতের টিকিট বিভ্রান্তি থেকে দূরে থাকার আহবান জানাচ্ছেন।
ফম/এমএমএ/


