সকলে মিলে ফরিদগঞ্জবাসীর কল্যাণে ভাল কিছু করার চেষ্টা করব: ওসি মান্নান

ফরিদগঞ্জের নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

ফরিদগঞ্জ (চাঁদপুর): ফরিদগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ আ: মান্নান ফরিদগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) বিকালে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি মো: কামরুজ্জামান এর সভাপ্রধানে ও সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান লিটনের পরিচালনায় শুভেচ্ছা বিনিময় কালে ওসি আ: মান্নান বলেন, আমি যেখানেই কাজ করেছি চেষ্টা করেছি লোকজনকে সেবা দানের জন্য। ভালকাজ করতে পারলে অবশ্যই মানুষ মনে রাখবে, আমি এখান থেকে চলে যাওয়ার পরও। আপনারা যারা গণমাধ্যমকর্মী হিসেবে কাজ করছেন, তারা সমাজের ভালমন্দ সবকিছ্ইু বিষয় জানেন। আমরা আইনশৃংখলা বাহিনী যখন কোন ঘটনার তদন্ত করি, আপনারাও ওই ঘটনাগুলোর ছায়া তদন্ত করেন। তাই আপনাদের সাথে আমাদের কাজের মিল রয়েছে। আশা করছি, আমরা সকলে মিলে ফরিদগঞ্জবাসীর কল্যাণে ভাল কিছু করার চেষ্টা করবো।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বর্তমান কমিটির সহসভাপতি মো: মহিউদ্দিন, মশিউর রহমান, আমান উল্ল্যা আমান, যুগ্মসম্পাদক ইকবাল হোসেন, অর্থ সম্পাদক জাকির হোসেন সৈকত প্রমুখ।

এসময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম