সকলকে নিয়ে চাঁদপুরের উন্নয়ন-অগ্রযাত্রা এগিয়ে নিব

----- শেখ ফরিদ আহমেদ মানিক

সাংবাদিকদের সাথে কথা বলেন সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর :  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, বিগত ১৭ বছর আমরা একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে আসছি। তারই প্রেক্ষিতে আজকে আমরা একটি নির্বাচনী নতুন ট্রেনের যাত্রা শুরু করলাম। আজকে আমি মনোনয়নপত্র জমা দিয়েছি। এই দিনটি আমাদের জন্য অত্যন্ত স্মরণীয়। আমাদের দলের দুইজন প্রতিষ্ঠাতা সদস্যকে নিয়ে আমি মনোনয়ন জমা দিয়েছি।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাঁদপুরকে গড়ার স্বপ্ন নিয়ে আমরা আজকে সবাইকে নিয়ে যাত্রা শুরু করলমা। সকলের দোয়া ও চাঁদপুরবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা সবাই ধাণের শীষ প্রতিকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। বিজয়ী হয়ে যেন আমরা সকলে মিলে চাঁদপুরকে উন্নয়ন ও অগ্রযাত্রায় এগিয়ে নিতে পারি।

এ সময় জেলা বিএনপির সাবেক আহবায়ক শফিউদ্দিন আহমেদ, জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাষ্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক সেলিমুস সালাম উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম