চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী চাঁদপুরের ৫টি আসন থেকে নির্বাচিত প্রার্থীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর মধ্যে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন আ ন ম এহছানুল হক মিলন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে অত্যান্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌঁনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে চাঁদপুরের নির্বাচিতদের মধ্যে শপথ নেন আ ন ম এহছানুল হক মিলন, মো. জালাল উদ্দিন, শেখ ফরিদ আহমেদ, এম এ হান্নান ও মো. মমিনুল হক।
তাদেরকে বিএনপির অন্যান্য সংসদ সদস্যদের সাথে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
পরে মন্ত্রী পরিষদের সাথে বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শিক্ষামন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেন আ ন ম এহছানুল হক মিলন। এ নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এদিকে শিক্ষামন্ত্রী ছাড়া বাকি ৪ জনই এবার প্রথম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
ফম/এমএমএ/


