
চাঁদপুর: চাঁদপুর শহরের ষোলঘড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হখছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাদ্দেক হোসেন।
সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেনের সঞ্চালনায়, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা কামাল (বাবুল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবু সাইদ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান,হাবিবুর রহমান ও ইয়াসমিন আক্তারসহ উপবিভাগীয় প্রকৌশলী (পাউবি)মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট তাফাজ্জল হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আমিন,১৫ ওয়াট যুব দলের সভাপতি বিল্লাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
ফম/এমএমএ/


