
চাঁদপুর: ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মুহিব্বুল্লাহ বেপারির বড় ভাই ১৪ ডিসেম্বর রাত ১১.২০ মিনিটে দীর্ঘদিন মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান।
মরহুমের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান ও জেলা সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানী। শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে কায়মনোবাক্যে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
১৪ ডিসেম্বর রাতে ইন্তেকালের খবর শুনে তাৎক্ষণিক মরহুমের বাসায় ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলান আহমাদসহ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের সন্তানসহ আত্মীয়স্বজনকে সান্ত্বনা দেন ও ধৈর্যধারণ করার জন্য অনুরোধ করেন।
এদিকে ১৫ ডিসেম্বর সোমবার রঘুনাথপুর দারুল উলুম মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-৩ হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শেখ মুহাম্মদ জয়নাল আবদিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলান আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি আবুল বাশার তালুকদার প্রমুখ।
ফম/এমএমএ/


