
কুমিল্লা: বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট জামাত, বিএনপি জোট সরকার দ্বারা গ্ৰেনেড হামলার প্রতিবাদ সভা করেছে কুমিল্লা মহানগর আওয়ামী। এসময় নিহতদের আত্মার শান্তি কামনায় মুনাজাত করা হয়।
রবিবার (২১ আগষ্ট) নগরীর মর্ডান স্কুল কমিউনিটি সেন্টারে সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমার আয়োজনে এই প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা এমপি।
আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সংগঠনের নেতাকর্মীরা।
ফম/এমএমএ/


