
চাঁদপুর: শোকরানা মিলাদে অংশ নিলেন জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর -৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুম্মা শহরের বেগম জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বেগম জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহবুবুর রহমান।
সংসদ নির্বাচন হওয়ার পরে জেলা বিএনপির পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের সুস্থতা কামনায় সহ চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় এ মিলাদের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাড. সেলিম উল্লা সেলিম, সহ- সভাপতি খলিলুর রহমান গাজী, দেওয়ান সফিকুজ্জামান, জেলা গণফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আকতার মাঝী, জেলা বিএনপির সহ- সভাপতি ফেরদৌস আলম বাবু, কোষাধ্যক্ষ কাদির বেপারী,জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ মাঝী, সেচ্ছাসেবকদল নেতা কবির মাঝি সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ ও মুসল্লিরা।
ফম/চৌইই/এমএমএ/


