
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিম উল্লাহ সেলিম তার বক্তব্যে বলেন, চাঁদপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক এই আসনে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ ২ দশকের বেশি সময় ধরে তার নীতি, আদর্শ এবং সততার পরীক্ষা দিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে আমরা সবাই তাকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করব।
তিনি আরো বলেন, একটি দল বাংলাদেশের মানুষের সাথে মুনাফিকি করছে। তারা ভোটের জন্য ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। এদের বিরুদ্ধে আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আপনারা তাদের ফাঁদে পা দিয়ে বিভ্রান্ত হবেন না। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরেই আপনাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্বাণ হবে।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসাইন তার বক্তব্য বলেন, আমি আপনাদের এলাকার সন্তান। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি সামাজিক এবং অর্থনৈতিকভাবে অনেক স্বাবলম্বী। তারপরেও এই এলাকার ছেড়ে আমি যাইনি। আমার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েও আপনাদের মাঝে ফিরে এসেছে। আপনাদের সুখে-দুখে সব সময় পরিবারের সদস্য হিসেবে পাশে থেকেছি। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে, আগামী ১২ই ফেব্রুয়ারি চাঁদপুর পৌরসভার মধ্যে এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয় করবেন। শেখ ফরিদ আহমেদ মানিক আপনাদের ভোটে এমপি নির্বাচিত হলে তিনি চাঁদপুরকে একটি সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তুলবেন। তার সেই স্বপ্ন পূরণে আমার সম্মানের দিকে তাকিয়ে হলেও আপনারা এই ওয়ার্ড থেকে সর্বোচ্চ ভোট দিয়ে ধানের শীষকে বিজয়ী করবেন।
৮নং ওয়ার্ড বিএনপি সভাপতি সভাপতি খোকন মিজির সভাপতিতে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হালদারের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আলম রবীন, ৮ নং ওয়ার্ড বিএনপির সমন্বয়ক দীন মোহাম্মদ জিল্লু, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শামসুল আলম সূর্য, ছাত্রনেতা ঐশ্বর্য প্রমুখ।
এসময় জেলা এবং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


