চাঁদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় শেখ ফরিদ আহমেদ মানিক-কে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও তরপুরচন্ডী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী জাহাঙ্গীর আলম মিন্টু। একই সাথে তিনি নির্বাচনী লড়াইয়ে শ্রম দেওয়া সকল নেতা-কর্মী ও সাধারণ জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রবীণ এই রাজনৈতিক নেতা কাজী জাহাঙ্গীর আলম মিন্টু বলেন দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি জনগণের ভোটাধিকার এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়েছে। ব্যালটের মাধ্যমে জনগণ তাদের যোগ্য নেতৃত্ব বেছে নিয়েছে। দেশবাসী জননেতা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছে এবং চাঁদপুর-৩ আসনে আমরা ধানের শীষের বিজয়ী কান্ডারী হিসেবে পেয়েছি জননন্দিত নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে।
নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা মিন্টু কাজী তাঁর বার্তায় উল্লেখ করেন যে, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, বরং এটি রাজপথের লড়াকু সৈনিকদের এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। তিনি বিশেষ করে চাঁদপুর-৩ আসনের সেইসব সাহসী নেতা-কর্মীদের ধন্যবাদ জানান, যারা শত প্রতিকূলতা ডিঙিয়ে নির্বাচনী মাঠে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করেছেন।
মন্ত্রিত্বের প্রত্যাশা বক্তব্যের শেষ পর্যায়ে তিনি চাঁদপুরবাসীর প্রাণের দাবির কথা উল্লেখ করে বলেন, ”চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের দাবি ও জোরালো প্রত্যাশা হলো—নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে যেন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়। তাঁর সুযোগ্য নেতৃত্বে চাঁদপুর একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে।
ফম/এমএমএ/


