শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট দেশে বিরল

----- জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল

চাঁদপুর: চাঁদপুরে শাহরাস্তি প্রিমিয়ার লীগ টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট সিজন- ২ এর দ্বিতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ।

তিনি বক্তব্যে বলেন, আয়োজক সাদ্দাম হোসেন মিঠুর সাথে আমার দীর্ঘ দিনের পরিচয়। সে একজন খেলা পাগল মানুষ। ৩২ টি দলের এ আয়োজন আমাদের দেশে বিরল। এ ধরনের গতবছর সিজন-১ আমি এসেছিলাম তার আয়োজন আমাকে মুগ্ধ করেছে। আমি আশাকরি ফাইনাল ম্যাচেও আপনাদের সাথে থাকতে পারবো। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আমি চেষ্টা করবো। এ আয়োজনের সাথে আমি সবসময়ই থাকবো।

শনিবার (১৬ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিকেলের পর্বে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মূল আকর্ষণ ছিলেন কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার। মন মাতানো কৌতুক পরিবেশন করে তিনি দর্শকদের মাতিয়ে রাখেন। রাতে জমকালো আতশবাজি প্রদর্শন করা হয়।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম